কোন তথ্য নিই আর কেন
অ্যাকাউন্ট খোলার সময় আপনি নাম, মোবাইল নাম্বার আর জন্মতারিখ দেন। বয়স যাচাই ছাড়া আমরা অ্যাকাউন্ট চালু করি না। জমা বা উত্তোলনের সময় bKash, Nagad, Rocket-এর লেনদেন রেফারেন্স আমরা রেখে দিই — কোন টাকা কার থেকে এল, সেটা মেলানো ছাড়া অ্যাকাউন্ট ঠিক রাখা যায় না। মোবাইলের মডেল,
-
1
ব্রাউজার আর আইপি অ্যাড্রেস লগ আকারে সংরক্ষণ হয়, যাতে চুরি যাওয়া অ্যাকাউন্ট দ্রুত ধরা পড়ে। কুকি দিয়ে লগইন সেশন চালু থাকে, ভাষা আর আপনার পছন্দও মনে রাখা হয়। কোন কুকি কী কাজ করে, সেটা সেটিংস থেকে দেখা যায়; ব্রাউজার থেকেও মুছে ফেলা যায়। তবে সেশন কুকি
-
2
বন্ধ রাখলে প্রতিবার নতুন করে OTP দিয়ে ঢুকতে হবে। তৃতীয় পক্ষ বলতে আমরা মূলত পেমেন্ট গেটওয়ে আর গেম স্টুডিও বুঝি — তাঁরা শুধু কাজ সারার মতো তথ্য পান, বেশি কিছু নয়। সার্ভারের লগ বা অ্যাকাউন্টের হিসাব দেখা যায় কেবল নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীর। আপনার নাম্বার বা ওয়ালেট
-
3
নাম্বার আমরা কারও কাছে বিক্রি করি না। বিজ্ঞাপনের কাজে আপনার তথ্য বাইরে পাঠানো হয় না। তথ্য কতদিন থাকবে? অ্যাকাউন্ট চালু থাকলে যতদিন দরকার, তারপর হিসাব মেলানোর একটি বাড়তি সময়, শেষে মুছে ফেলা হয়। আইন মেনে যেটুকু রাখতেই হয়, সেটুকু আলাদা করে রাখা থাকে। কতটা তথ্য রাখা
-
4
হবে, তা কিন্তু আপনার অঞ্চলের স্থানীয় আইনের উপরও নির্ভর করে — সব জায়গায় নিয়ম এক নয়। আপনার দেশের নিয়মে কোনও তথ্য দেওয়া না গেলে অ্যাকাউন্ট চালু রাখা কঠিন হতে পারে।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।